প্রকাশিত: ১৮ মে, ২০২৬, ০৮:২২ এ এম

অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাকিব আহমেদ: গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে কিশোরী নাতনিকে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি হারুন রশিদকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

রোববার ভোররাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর সহযোগিতায় উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মাটিকাপা গ্রামে তার ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হারুন রশিদ উপজেলার নয়াপাড়া (বীরমঙ্গল হাওর) এলাকার তাজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে কিশোরী হাবিবা আক্তারকে মুখ চেপে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে হারুন। এ সময় মেয়েটির মা ও দাদি বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর ছুরি দিয়ে হামলা চালায় সে। এতে দাদি দিলারা বেগম ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় নিহত বৃদ্ধার ছেলের স্ত্রী সাজনা বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার নম্বর-১২।

চাঞ্চল্যকর এ হত্যা মামলার আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিকে পুলিশি পাহারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

মন্তব্য করুন