প্রকাশিত: ৬ মার্চ, ২০২৬, ০২:৫১ পিএম

অনলাইন সংস্করণ

ইট চুরি ঠেকাতে গিয়ে গ্রেপ্তার; রাজনৈতিক উদ্দেশ্যে টার্গেট জামায়াত নেতা

 

জকিগঞ্জ ( সিলেট) প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ দুই কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক, যেটি দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করে। সড়কটি পাকা করার উদ্যোগ নেওয়ায় রাস্তার পুরোনো ইটগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। তবে এ সুযোগে কিছু মানুষ ইট নিয়ে যেতে শুরু করলে এলাকায় চুরির ঘটনা বাড়তে থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি ঠেকাতে সদ্য নির্বাচিত এমপির সঙ্গে যোগাযোগসহ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন সমাজকর্মী মাহফুজ। চুরি হওয়া ইট উদ্ধার ও সংরক্ষণের জন্য স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের উদ্যোগে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়, যেখানে মাহফুজও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

গতকাল রাতে ইট গণচুরি রোধে অস্থায়ীভাবে কিছু ইট কয়েকজনের বাড়িতে নিরাপদে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বস্ত ব্যক্তি ও সমাজকর্মী হিসেবে মাহফুজের বাড়িতেও কিছু ইট রাখা হয় বলে জানা যায়।

তবে একটি পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে শুধু মাহফুজের বাড়িতে রাখা ইটকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা ও মিডিয়া ট্রায়াল শুরু করে। পরবর্তীতে সরকারি মালামাল বাড়িতে রাখার কোনো আইনি বৈধতা না থাকায় পুলিশ মাহফুজসহ কয়েকজনকে গ্রেফতার করে।

স্থানীয়দের একটি অংশের দাবি, ইট চুরি রোধের চেষ্টা করতে গিয়েই নিজের সরলতা ও রাজনৈতিক প্রতিপক্ষের কৌশলের শিকার হয়েছেন মাহফুজ। তারা মনে করেন, প্রকৃত ঘটনা সামনে এলে সত্য প্রকাশ পাবে এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

মন্তব্য করুন