প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬, ১২:২১ পিএম

অনলাইন সংস্করণ

কবি নজরুল সরকারি কলেজে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

ছবি: শিবির কবি নজরুল কলেজ

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজের কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শাখা।

উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেলোয়ার হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ইসলামী ছাত্রশিবির সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই সমাজের প্রতিটি স্তরে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় থাকুক।"

অনুষ্ঠানে কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কলেজের কর্মচারীদের হাতে ঈদ উপহার হিসেবে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার পেয়ে কর্মচারীরাও আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান

মন্তব্য করুন