প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ০২:১৮ পিএম

অনলাইন সংস্করণ

বগুড়ায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়ন-এর বুজর্গধামা রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে “ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন-২০২৬”।

“মানব সেবায় আমরা পরিবার” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। শিক্ষার্থী, তরুণ ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি রক্তদানের গুরুত্ব ও সচেতনতা নিয়ে পরামর্শ দেন আয়োজকরা।

আয়োজকদের ভাষ্য, জরুরি সময়ে দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়া এবং মানবসেবামূলক কার্যক্রমে মানুষকে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের মানবিক আয়োজন সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন