প্রকাশিত: ১ জুন, ২০২৬, ১১:২২ এ এম

অনলাইন সংস্করণ

চৌগাছায় বিশেষ অভিযানে তিন আসামি গ্রেফতার

 

মোঃ আব্দুর রশীদ, চৌগাছা (যশোর) প্রতিনিধি:

যশোরের চৌগাছা থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৩১ মে) রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা ৪৫ মিনিট পর্যন্ত চৌগাছা থানার এসআই (নিঃ) জি.এম. ইমরান হোসেন রাজু ও এএসআই (নিঃ) সবুজ মণ্ডলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে এস.সি-৮৯১/২৪ মামলার সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি শিলা খাতুন (৩২) এবং সিআর-৬৭৯/২১ মামলার পরোয়ানাভুক্ত আসামি গোলাম কবির লিটন চৌধুরী (৫০)-কে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার আসামি মো. রফিকুল ইসলাম (৩৩)-কে বেনাপোল পোর্ট থানা এলাকার সহায়তায় গ্রেফতার করা হয়েছে।

চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন