প্রকাশিত: ৪ জুন, ২০২৬, ০৭:১২ এ এম

অনলাইন সংস্করণ

বিএনপি কর্মী হত্যার ঘটনায় জামায়াত নেতার বাড়িসহ ১২টি ঘরে ভাঙচুর

ছবি সংগ্রীহিত

 

ময়মনসিংহ নগরীর চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকায় বিএনপি কর্মী রানা মিয়া হত্যার ঘটনায় উত্তেজিত জনতা জামায়াত নেতার বাড়িসহ অন্তত ১২টি ঘরে ভাঙচুর চালিয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় একটি খড়ের গাদায় আগুনও দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২ জুন) বিকেলে স্থানীয় একটি দোকানের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় রানা মিয়া গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রানা পেশায় অটোরিকশাচালক এবং বিএনপির একজন কর্মী ছিলেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই মোফাজ্জল হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন মাহমুদুল ইসলাম মাহিন, তোফাজ্জল হোসেন, হুমায়ুন কবীর আকাশ ও মনিরুল ইসলাম। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, পূর্বের রাজনৈতিক বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে এবং এতে জামায়াত নেতা মফিদুল ইসলাম মাস্টার ও তার অনুসারীরা জড়িত। তবে মফিদুল ইসলাম মাস্টার ও তার ছেলে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, মামলার তদন্ত চলছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন