প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা-এ হামলার শিকার শিবির কর্মী সাকিব জামিনে মুক্তি পেয়েছেন।
এর আগে, গত ২২ মার্চ রাত প্রায় ৮টার দিকে সাকিবকে মুঠোফোনে খাবারের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পরদিন ২৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার বাবা, ভাইসহ আরও কয়েকজনকেও আটক করা হয় বলে জানা যায়।
এদিকে, জামিনে মুক্তির পর সাকিবের পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, হামলার ঘটনায় মামলা করতে গেলে তা গ্রহণ করা হয়নি। পাশাপাশি স্থানীয়দের দাবি, এখনো কিছু ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে এলাকায় অবস্থান করছে এবং প্রতিপক্ষের ওপর হামলার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের আরও দাবি, পূর্বের বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটে।
তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মন্তব্য করুন