প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ
সীমান্তে হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে কমলগঞ্জে ১১ দলীয় জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
সাইফুল ইসলাম :শ্রীমঙ্গল প্রতিনিধি
বাংলাদেশের সীমান্তে ভারত সরকার কর্তৃক পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে আজ ১২ জুন বিকাল ৩.৩০ মিনিটে আদমপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত ১১ দলীয় ঐক্যের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা বলেন দেশের সীমান্তের বিভিন্ন স্থানে পুশ-ইন ও হত্যা বন্ধ না হওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। আমরা এহেন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি।”
সীমান্ত হত্যা ও অনুপ্রবেশের ঘটনাকে জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, গত ১০০ দিনে বিএসএফের গুলিতে ১৯ বাংলাদেশি নিহত ও ২৪ জন আহত হয়েছেন। সম্প্রতি ভারত সরকার তাদের নাগরিকদের সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা ভারত সরকারের এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা নায়েবে আমির আমিরুল ইসলাম কয়ছর,সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম,সহ সেক্রেটারী মনসুর আলী,পৌরসভা সভাপতি আব্দুল হাই,এনসিপির উলামা বিভাগের সহসভাপতি আবু হানিফা মাও : শফিক সেক্রেরারী আদমপুর খেলাফত আন্দোলন এবং বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ও ১১ দলের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন