প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:১৯ এ এম

অনলাইন সংস্করণ

সবুজ বাংলাদেশ গড়তে ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

 

জুনাঈদ ইসলাম জামিল, ঠাকুরগাঁও

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি পর্যটন পার্কে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে ডিসি পর্যটন পার্কে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। একই দিনে জেলার ঢোলারহাট ইউনিয়নসহ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বৃক্ষরোপণ আন্দোলনকে আরও বিস্তৃত করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন