প্রকাশিত: ৩ সেপ্টেম্বার, ২০২৬, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল স্নাতক (পাস) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা-২০২৫-এর সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে সকাল ১০টা থেকে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
মন্তব্য করুন