প্রকাশিত: ৮ সেপ্টেম্বার, ২০২৬, ১১:৫৮ এ এম
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজাসহ মো. ইসমাইল হক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর থানার কালীনগর ইংলিশ মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইল হকের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ, র্যাব ও কাস্টমসের প্রতিনিধিরা অংশ নেন। অভিযানে ইসমাইল হকের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান শেষে উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান মাদক নিয়ন্ত্রণে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি মাদকসংক্রান্ত তথ্য প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ইসমাইল হকের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছেন।
মন্তব্য করুন