প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ০৭:০১ এ এম
অনলাইন সংস্করণ
বেনাপোল(যশোর)সংবাদদাতা।
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় শহীদুল ইসলাম শহীদকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিষয়ে সাংগঠনিকভাবে কঠোর অবস্থান নেওয়া হবে।
মন্তব্য করুন