প্রকাশিত: ১৯ সেপ্টেম্বার, ২০২৬, ০৩:০৭ পিএম

অনলাইন সংস্করণ

‎শ্রীমঙ্গলে GPA-5 প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা



‎সাইফুল ইসলাম: শ্রীমঙ্গল প্রতিনিধি 

‎এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬-এ  GPA-5 প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল উপজেলা শাখা।
‎শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল মহসিন অডিটোরিয়ামের ৪র্থ তলার কনফারেন্স হলে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারি শফি আহমেদ ও সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সিলেট মহানগর সভাপতি ও বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

‎প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় গবেষণা ও মানবাধিকার সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান।

‎এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন এবং শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলী। 

‎অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান অর্থ সম্পাদক জুয়েল আহমেদ।  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম,  ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল সরকারি কলেজ সভাপতি আরিফুল ইসলাম রাতুল, ৩ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মনির আহমেদ।

‎শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী গাজী মুসাররাত সিনিন এবং নটরডেম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল বাকি। 

‎বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা, যোগ্যতা ও নৈতিকতাকে কাজে লাগানোর আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
‎সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়েছে ।

মন্তব্য করুন