প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১২:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

মাধবপুরে ১২৫ বোতল স্কাফ সিরাপসহ দুই যুবক আটক

 

স্টাফ রিপোর্টার॥ হবিগঞ্জের মাধবপুরে ১২৫ বোতল স্কাফ সিরাপসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার ভোররাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের একটি বসতঘরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটকরা হলেন দেবনগর গ্রামের আওয়াল মিয়ার ছেলে আমিনুল ইসলাম সাগর (৩০) এবং বহরা ইউনিয়নের কুলাইচাছড় গ্রামের আব্দুস ছমদের ছেলে ফারুক মিয়া (২০)।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইখতিয়ার মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আমিনুল ইসলামের বসতঘরে তল্লাশি চালিয়ে ১২৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মন্তব্য করুন