প্রকাশিত: ৪৬ মিনিট আগে, ১১:২৯ এ এম

অনলাইন সংস্করণ

নাশকতা মামলায় বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক

 

বেনাপোল(যশোর)সংবাদদাতা
যশোরের বেনাপোলে নাশকতা মামলায় মো. ওবায়দুর রহমান (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। তিনি পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং স্থানীয় একটি ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

আটক ওবায়দুর রহমান বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের মৃত হযরত মল্লিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা মামলার সংশ্লিষ্টতার অভিযোগে ওবায়দুর রহমানকে আটক করা হয়েছে। আটকের পর তাঁকে বেনাপোল পোর্ট থানায় নেওয়া হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

মন্তব্য করুন