প্রকাশিত: ৬ জুন, ২০২৬, ০৭:২২ এ এম

অনলাইন সংস্করণ

আখাউড়ায় ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

 

মাহমুদুর রহমান: প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহিনুর (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) আখাউড়া থানাধীন মোগড়া বাজার মোড়ে একটি চা দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তার মাহিনুর উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টনকী (শিকারমুড়া) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনায়, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের দিকনির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে এসআই মো. সামছুল হক, এএসআই মো. ওমর ফারুক, কনস্টেবল শরিফুল ইসলাম ও নারী কনস্টেবল দিলরুবা আক্তার অংশ নেন। ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানের সময় সন্দেহভাজন মাহিনুরের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আখাউড়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন