প্রকাশিত: ২৭ আগষ্ট, ২০২৬, ১০:০৫ পিএম

অনলাইন সংস্করণ

আনোয়ারায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘এ প্লাস সংবর্ধনা’ দিল ছাত্রশিবির

ইমন, আনোয়ারা উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘A+ সংবর্ধনা–২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আনোয়ারা উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) উপজেলার মমতাজ কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম পশ্চিম জেলা শাখার সভাপতি ফরমানুর রহমান জাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলা শাখার সেক্রেটারি মো. আবুল হাসান।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

পরে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন