প্রকাশিত: ১৬ সেপ্টেম্বার, ২০২৬, ০৯:২৯ এ এম
অনলাইন সংস্করণ
বেনাপোল(যশোর)সংবাদদাতা
কিবরিয়া ফিলিং স্টেশনের জমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দায়ের করা CR 150/25 নম্বর মামলায় আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, জাল-জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে কিবরিয়া ফিলিং স্টেশনের জমি ও পাম্পের দখল নেওয়ার চেষ্টা করেন আনোয়ার হোসেন—এমন অভিযোগ রয়েছে। এ ঘটনায় জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই সম্পত্তির ওয়ারিশ তনিমা তাসনুভা। জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের মধ্যে জাল কাগজপত্র তৈরি ও প্রতারণার অভিযোগে আদালতে মামলাটি করা হয়। মামলার ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর যশোর জেলা জজ আদালতে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
মামলায় উত্থাপিত জালিয়াতি ও প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়টি এখনো আদালতের বিচারাধীন। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে।
মন্তব্য করুন