প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম অঞ্চলের তিন শাখার সদস্যদের অংশগ্রহণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুই দিনব্যাপী ‘সদস্য শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম অঞ্চল দক্ষিণের উদ্যোগে আয়োজিত এ শিক্ষাশিবিরে চট্টগ্রাম মহানগর দক্ষিণ, চট্টগ্রাম জেলা উত্তর ও চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, দেশ ও জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে যোগ্য, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তুলতে প্রতিটি সদস্যকে নৈতিকতা ও আদর্শিক মানদণ্ডে উন্নীত হতে হবে। কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার মাধ্যমে সমাজে ন্যায়ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান এবং এহসানুল মাহবুব জোবায়ের। তারা ইসলামী আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীবুর রহমান পলাশ, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর নজরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক নোমান হোসেন নয়ন এবং কেন্দ্রীয় আইন সম্পাদক শামীম উদ্দীন।
শিক্ষাশিবিরের বিভিন্ন সেশনে আলোচক হিসেবে অংশ নেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আলমগীর মুহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সাবেক সভাপতি মোহাম্মদ ফায়েদ এবং সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক কেফায়েত উল্লাহ। তারা সংগঠনের কর্মপদ্ধতি, দায়িত্বশীলদের করণীয় এবং নেতৃত্ব বিকাশ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
এ সময় স্ব স্ব শাখার নেতৃত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম জেলা উত্তর শাখা সভাপতি মাঈন উদ্দিন রায়হান এবং চট্টগ্রাম জেলা পশ্চিম শাখা সভাপতি ফরমানুর রহমান জাহিন।
দুই দিনব্যাপী শিক্ষাশিবির শেষে অংশগ্রহণকারী সদস্যরা দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন