প্রকাশিত: ১৮ মে, ২০২৬, ০৯:৫১ এ এম
অনলাইন সংস্করণ
মো. আব্দুর রশীদ: চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার রাত ৯টা ১০ মিনিটের দিকে চৌগাছা থানার পুড়াপাড়া খালপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনূর রশিদ, পিপিএম-এর নির্দেশনায় এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় পুড়াপাড়া গ্রামের মনু মিয়ার বাড়ির উত্তর পাশের কাঁচা রাস্তা থেকে মো. শিমুল হোসেনকে (২২) আটক করা হয়।
পরে তার হেফাজত থেকে আনুমানিক ১২ হাজার টাকা মূল্যের ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
আটক শিমুল হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
চৌগাছা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন