প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ০৫:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

চৌগাছায় বিশেষ অভিযানে ৪২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: সংগ্রীহিত

চৌগাছায় বিশেষ অভিযানে ৪২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ আব্দুর রশীদ

চৌগাছা যশোর প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমিনুর রহমান (৫০) নামে এক সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

চৌগাছা থানা পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) রাত পৌনে ৯টার দিকে থানার এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ দক্ষিণ কয়ারপাড়া গ্রামের একটি আমগাছতলায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে আমিনুর রহমানকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চৌগাছা থানা পুলিশের দাবি, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন