প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ০২:০৮ পিএম

অনলাইন সংস্করণ

চৌগাছায় ২১ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

 

মো. আব্দুর রশীদ, চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলায় বিশেষ অভিযানে ২১ পিচ ইয়াবাসহ ইকরামুল (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে চৌগাছা থানার এএসআই মো. আব্দুর রহমান শান্ত সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার হুদা চৌগাছা গ্রামের একটি কলাবাগানের দক্ষিণ পাশ এলাকায় অভিযান চালান। এ সময় ইকরামুলকে আটক করে তার কাছ থেকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ইকরামুল হুদা চৌগাছা গ্রামের মৃত কাঞ্চনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন