প্রকাশিত: ২১ মে, ২০২৬, ১০:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে সিওয়াইবির ব্যতিক্রমী উদ্যোগ

ছবি: সংগৃহীত

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে সিওয়াইবির ব্যতিক্রমী উদ্যোগ


“একটি সুন্দর, সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের প্রত্যাশা”— এই প্রত্যয়কে সামনে রেখে ২০ মে ২০২৬ তারিখে Consumer Youth Bangladesh (CYB), কবি নজরুল ক্যাম্পাস শাখা আয়োজন করেছে একটি ব্যতিক্রমী ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি।
শিক্ষাঙ্গন শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এটি সচেতনতা, দায়িত্ববোধ ও ইতিবাচক নাগরিক মূল্যবোধ গড়ে তোলারও অন্যতম ক্ষেত্র। সেই ভাবনা থেকেই ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেন।
সংগঠনটির মূল লক্ষ্য শিক্ষার্থীদের ভোক্তা অধিকার, সচেতনতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা, পাশাপাশি প্রয়োজনীয় বিষয়ে সজাগ দৃষ্টি রাখা এবং ইতিবাচক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করা।
“শিক্ষার্থীর অধিকার রক্ষা করি, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি” — এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে অন্যরাও পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস গঠনে উদ্বুদ্ধ হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
একই সঙ্গে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান আয়োজকরা। তারা মনে করেন, শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণের পাশাপাশি প্রশাসনের কার্যকর উদ্যোগ ও নিয়মিত তদারকিই পারে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন গড়ে তুলতে।
একটি সচেতন প্রজন্মই পারে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও দায়িত্বশীল সমাজ গড়ে তুলতে। আর সেই পথচলায় শিক্ষার্থীদের অংশগ্রহণই হতে পারে পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি।
শিক্ষার্থী হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম।

মন্তব্য করুন