প্রকাশিত: ৬ সেপ্টেম্বার, ২০২৬, ০৯:৩৮ এ এম

অনলাইন সংস্করণ

লালমনিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

 

লালমনিরহাট প্রতিনিধি:
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার অন্তর্গত সদর উপজেলা শাখা।

এ উপলক্ষে ‘A+ সংবর্ধনা–২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমির অ্যাডভোকেট আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার সভাপতি আশরাফুল আলম সালেহী।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন