প্রকাশিত: ১০ সেপ্টেম্বার, ২০২৬, ০১:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

মেহেরপুরে চার শতাধিক কৃতি শিক্ষার্থীকে শিবিরের এ প্লাস সংবর্ধনা



‎‎মেহেরপুর প্রতিনিধি
‎ বুধবার (৯ সেপ্টেম্বর) মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রায় চার শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।

‎জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রেজাউল করিম শাকিল।

‎ তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "মেধাবীদের হাত ধরেই একটি স্বনির্ভর ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে। শুধু জিপিএ-৫ পেলেই চলবে না, বরং নৈতিকতা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে সামনের দিনগুলোতে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।

‎ তিনি আরও বলেন বাংলাদেশের স্বাধীনতার অর্ধশত বছর পার হলেও আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন আজও সম্ভব হয়নি, দেশের এই মেধাবী কৃতি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষা দিতে পারলেই আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মান সম্ভব"

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ।

‎ তিনি বলেন, "শিক্ষার্থীদের মেধা ও সততার সমন্বয়েই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। আজকের এই সংবর্ধনা কেবল অর্জনের স্বীকৃতি নয়, বরং ভবিষ্যতে আরও বড় দায়িত্ব পালনের প্রেরণা হোক।"

‎অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবির মেহেরপুর জেলার সাবেক সভাপতি ইকবাল হুসাইন, সাবেক জেলা সভাপতি ও মেহেরপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী সোহেল রানা ডলার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য আকিব হাসান।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক আবু রায়হানসহ ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। 

‎অনুষ্ঠানটি প্রায় চার শতাধিক কৃতি শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে সুন্দরভাবে সম্পন্ন হয়। এ সময় শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল ও শিক্ষা-উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।

মন্তব্য করুন