প্রকাশিত: ২ জুন, ২০২৬, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ চিকিৎসা নিচ্ছেন।
তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সোমবার (১ জুন) রাত ১০টার দিকে হাসপাতালে যান মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
হাসপাতালে গিয়ে তিনি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর সর্বশেষ শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসা সম্পর্কে চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দলীয় সূত্র জানায়, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। তাঁর সুস্থতা কামনায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত আরোগ্য লাভের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
মন্তব্য করুন