প্রকাশিত: ৯ মে, ২০২৬, ১০:৪২ এ এম
অনলাইন সংস্করণ
চিকিৎসকদের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মো. সাহাবুদ্দিন। শনিবার (৯ মে) সকালে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, সকাল পৌনে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন।
এ সফরে রাষ্ট্রপতির সহধর্মিণী রেবেকা সুলতানা, পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তার সঙ্গে রয়েছেন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রেস উইং সূত্রে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবরে মো. সাহাবুদ্দিন সিঙ্গাপুরে কার্ডিয়াক বাইপাস সার্জারি করান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবার যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তার ফলোআপ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে।
চিকিৎসা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছে প্রেস উইং।
মন্তব্য করুন