প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০৬:০৩ পিএম

অনলাইন সংস্করণ

১১ মে কোরআন দিবস: রায়পুরে ২০০ ছাত্রের হাতে পবিত্র আল-কোরআন তুলে দিল শিবির

ছবি: সংগৃহীত

১১ মে কোরআন দিবস: রায়পুরে ২০০ ছাত্রের হাতে পবিত্র আল-কোরআন তুলে দিল শিবির


লক্ষ্মীপুরের রায়পুরে ১১ মে কোরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রায়পুর শহর অঞ্চলের উদ্যোগে ২০০ শিক্ষার্থীর মাঝে পবিত্র আল-কোরআন বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মে) রায়পুর শহর শিবিরের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি পারভেজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি সাইফুর রহমান রাকিব এবং জেলা কর্মপরিষদ সদস্য রাকিব হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর শহর শিবিরের সভাপতি ফজলে আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ফারহান খান নাইম।
বক্তারা বলেন, তরুণ সমাজকে নৈতিকতা, মানবিকতা ও ইসলামী আদর্শে গড়ে তুলতে কোরআনের শিক্ষার বিকল্প নেই। কোরআনের আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে একটি সুন্দর ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল-কোরআন বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন