প্রকাশিত: ১৬ আগষ্ট, ২০২৬, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
আব্দুর রশীদ, চৌগাছা প্রতিনিধি:
পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে যশোরের চৌগাছা পৌরসভার পাইলট স্কুল মাঠে আয়োজন করা হচ্ছে ‘কাওয়ালী সন্ধ্যা’। ইসলামি সংগীতের এ আয়োজনে নবীপ্রেম, আধ্যাত্মিকতা ও সুরের আবহে মুখরিত হবে চৌগাছা।
আয়োজনকে সামনে রেখে চৌগাছা ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলন করছেন। কাওয়ালী ও ইসলামি সংগীত পরিবেশনের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। শিক্ষার্থীদের কণ্ঠে নবীপ্রেমের গান ও মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।
আয়োজকেরা জানান, ১২ রবিউল আউয়াল উপলক্ষে ধর্মীয় আবহে একটি সুন্দর ও উপভোগ্য সন্ধ্যা উপহার দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
আয়োজনকে আরও প্রাণবন্ত করতে অনুষ্ঠানে থাকছে বিশিষ্ট কণ্ঠশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান, কাশিদা ব্র্যান্ড ঢাকা থেকে আগত শিল্পী আহমেদ আতাউল্লাহ-সালমান, শিশুশিল্পী হিসেবে পরিচিত তুরাগ শিল্পীগোষ্ঠী ঢাকার শিল্পী ইবতেসাম আবরার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত যশোরের শিল্পগোষ্ঠী ‘তরঙ্গ’ এবং চৌগাছার ‘বাতিঘর সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’-এর শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন বয়সী ইসলামি সংগীতপ্রেমী মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকেরা।
চৌগাছার মানুষ এখন অপেক্ষায় রয়েছেন সেই বিশেষ সন্ধ্যার। ভালোবাসা, সুর ও নবীপ্রেমে ‘কাওয়ালী সন্ধ্যা’ স্মরণীয় হয়ে উঠবে—এমন প্রত্যাশাই আয়োজকদের।
মন্তব্য করুন