প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬, ১১:৩৮ এ এম

অনলাইন সংস্করণ

কেশবপুরে তেল পাম্পে অভিযান, ৮ মোটরসাইকেল আটক


কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলায় তেল পাম্পে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন ৮টি মোটরসাইকেল আটক করেছে প্রশাসন। একই সঙ্গে মোটরসাইকেল থেকে অবৈধভাবে তেল বের করে বোতলজাত করার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার তিনটি তেল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে রেজিস্ট্রেশনবিহীন ৮টি মোটরসাইকেল আটক করে কেশবপুর থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়। এছাড়া অবৈধভাবে মোটরসাইকেল থেকে তেল সংগ্রহ ও বোতলজাত করে বিক্রির অপরাধে রিদয় রায় নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় জব্দকৃত ৪ লিটার পেট্রোল সংশ্লিষ্ট তেল পাম্পে সরবরাহ করা হয়। জব্দ তেল বিক্রির অর্থ পরদিন সকালে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

অভিযান পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও বেচাকেনা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন