প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬, ১২:০২ পিএম

অনলাইন সংস্করণ

ফটিকছড়িতে সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ

 
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের পুনরায় সক্রিয় হয়ে ওঠার অভিযোগ উঠেছে। 

স্থানীয়রা জানান, সম্প্রতি বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে এসব সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে তৎপরতা চালাচ্ছেন। 

অভিযোগ রয়েছে, গত রমজান মাস থেকে শুরু করে এখনো বিভিন্ন সময় প্রকাশ্যে মিটিং ও মিছিলে অংশগ্রহণ করছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা। 
এ সংক্রান্ত কিছু ভিডিও ও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দাবি জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এ ধরনের কার্যক্রম বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অন্যদিকে, ফটিকছড়ি উপজেলা জামায়াতের নেতাকর্মীরাও এ ঘটনায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন। 

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 

মন্তব্য করুন