প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ
(কেশবপুর প্রতিনিধি)
তেঘরী দাখিল মাদ্রাসার উদ্যোগে প্রতিষ্ঠানের বিদ্যমান একতলা ভবনের উপর দোতলা ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় এমপি মহোদয় নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং মাদ্রাসার এমন উন্নয়নমূলক উদ্যোগকে সাধুবাদ জানান।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবন সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও সুন্দর ও উন্নত পরিবেশে পাঠদান গ্রহণের সুযোগ পাবে, যা তাদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠান শেষে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মন্তব্য করুন