প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১২:৩১ পিএম

অনলাইন সংস্করণ

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টারিং

ছবি সংগ্রীহিত

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর ঘটনা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

শনিবার (২০ জুন) ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনার দেয়ালে পোস্টার সাঁটাচ্ছেন। পোস্টারগুলোতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন নেতার ছবি ও রাজনৈতিক বার্তা স্থান পেয়েছে।

ভিডিওতে অংশগ্রহণকারীদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতেও দেখা যায়। স্থানীয় সূত্র বলছে, দিনের বেলায় প্রকাশ্যে এসব কার্যক্রম পরিচালিত হওয়ায় বিষয়টি দ্রুত মানুষের নজরে আসে এবং পরে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি সামনে আসার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। সংশ্লিষ্টদের পরিচয় শনাক্ত এবং ঘটনার সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর বিষয়ে পুলিশ অবগত রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে।

মন্তব্য করুন