প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১১:৩৩ এ এম

অনলাইন সংস্করণ

৫৬ পদে নিয়োগ দেবে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড

ছবি সংগ্রীহিত

 

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ম থেকে ১৬তম গ্রেডভুক্ত ১১টি পদে মোট ৫৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন কার্যক্রম শুরু হয়েছে ২১ জুন সকাল ১০টা থেকে এবং চলবে আগামী ২০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত।

যেসব পদে নিয়োগ

সহকারী পরিচালক
পদসংখ্যা: ৩
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি।

গবেষণা কর্মকর্তা
পদসংখ্যা: ১
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
যোগ্যতা: সমাজকল্যাণ, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, লোকপ্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, জনপ্রশাসন বা নৃবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি।

সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ১
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
যোগ্যতা: সিএস, সিএসই, ইইই বা আইসিটি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সহকারী মেইনটেন্যান্স কর্মকর্তা
পদসংখ্যা: ১
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
যোগ্যতা: সিএস, সিএসই, ইইই বা আইসিটি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পরিবহন কর্মকর্তা
পদসংখ্যা: ১
বেতন: ১৬,০০০-৩৮,০৪০ টাকা (গ্রেড-১০)
যোগ্যতা: মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।

হিসাবরক্ষক
পদসংখ্যা: ৯
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি ও সংশ্লিষ্ট অভিজ্ঞতা।

কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৯
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি। বাংলা টাইপিং গতি প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।

ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৯
বেতন: ৯,০০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ২০ শব্দ গতি।

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ৯
বেতন: ৯,০০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ২০ শব্দ গতি।

গাড়িচালক
পদসংখ্যা: ২
বেতন: ৯,০০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: জেএসসি বা সমমান পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আবেদন সংক্রান্ত তথ্য

  • চাকরির ধরন: স্থায়ী

  • নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

  • আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে

  • আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে এবং বিস্তারিত যোগ্যতা ও শর্তাবলি যাচাই করে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের পরামর্শ দিয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড।

মন্তব্য করুন