প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ০৫:০৯ পিএম

অনলাইন সংস্করণ

মনিরামপুরে ছাত্রদল কতৃক হামলার অভিযোগ, আহত ১

ছবি: সংগৃহীত

মনিরামপুরে ছাত্রদল কতৃক হামলার অভিযোগ, আহত ১
মনিরামপুর যশোর প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার সদর ইউনিয়নের জালঝাড়া গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, শনিবার (২৬ জুলাই) সকালে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিএনপি ও ছাত্রদলের কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে মারধরের সময় রাজনৈতিক পরিচয় নিয়ে বিভিন্ন মন্তব্য করে এবং বলছে জামায়াত শিবিরের কাউকেই ফ্যামেলি কার্ড শুমারিতে আবেদন করতে দেওয়া হবে না বলেও হুমকি দেয়।
হামলায় গুরুতর আহত মনিরুল ইসলামকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া তার স্ত্রী ও মাকে অপমান করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
তবে অভিযোগে যাদের বিরুদ্ধে হামলার কথা বলা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মন্তব্য করুন