মিজানুর রহমান

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১২:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

ছাত্র অধিকার পরিষদের কমিটি বাতিলের দাবিতে আলটিমেটাম

ছবি: মিজানুর রহমান

মিজানুর রহমান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সদ্য ঘোষিত নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা। সোমবার (২৭ জুলাই ২০২৬) আয়োজিত এ সংবাদ সম্মেলন থেকে কমিটি বিলুপ্ত করার জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আরাফাত অভিযোগ করেন, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সাংগঠনিক নিয়মনীতি ও গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তিনি দাবি করেন, বিতর্কিত এ কমিটি দ্রুত বাতিল করে ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের এ যৌক্তিক দাবি মেনে নিয়ে নতুন কমিটি বাতিল করা না হলে সংগঠনের অস্তিত্ব ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় তারা আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোছা. নিপু খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু, সায়মন খন্দকার, সীমান্ত হক, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম এবং জেলা ও উপজেলার পদবঞ্চিত নেতাকর্মীরা।
 

মন্তব্য করুন