প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৭:১৪ এ এম
অনলাইন সংস্করণ
জুনাঈদ ইসলাম জামিল:(ঠাকুরগাঁও) প্রতিনিধি
শিক্ষকতার দীর্ঘ পথচলায় এবার জাতীয় স্বীকৃতি পেলেন ঠাকুরগাঁওয়ের হাফেজ মু. রশিদ আলম। জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সম্মানিত হয়েছেন তিনি।
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে গুণী শিক্ষক সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা সনদ ও চেক গ্রহণ করেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষক।
শিক্ষকতা পেশায় দায়িত্বশীলতা, নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে এ সম্মাননা পেয়েছেন হাফেজ মু. রশিদ আলম। তাঁর এই অর্জনে ঠাকুরগাঁওয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।
জাতীয় পর্যায়ে ঠাকুরগাঁওয়ের একজন শিক্ষকের এমন স্বীকৃতিকে জেলার শিক্ষাঙ্গনের জন্যও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন