প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ
মুজাহিদ হোসেন কেশবপুর প্রতিনিধি:
‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির যৌথ উদ্যোগে সকালে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের সামাজিক মর্যাদা রক্ষা এবং পেশাগত সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে সর্বাগ্রে শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধি করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন