প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

‘এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি সংগ্রীহিত

‘এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড’ — প্রধানমন্ত্রী তারেক রহমান


সিলেটের শ্রীমঙ্গলে আজ বুধবার দুপুরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি ৫০ জন চা শ্রমিককে গৃহ নির্মাণের জন্য প্রতিজন দুই লক্ষ টাকা প্রদান করেন এবং চা শ্রমিকদের সন্তানদের মধ্যে প্রায় ১৫০ জনকে বিশেষ শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে বলেন, নির্বাচনের আগে সিলেটে এসে তিনি চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। "আজকে তা বাস্তবায়ন হওয়া শুরু হয়েছে। আমার আনন্দের দিন আমি আমার কথা রাখতে পেরেছি," তিনি বলেন।

তবে তিনি স্বীকার করেন যে একদিনে সকল চা শ্রমিকদের কার্ড বিতরণ সম্ভব হচ্ছে না। "আগামী একবছরের মধ্যে চা বাগানের সকল নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো," তিনি প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী জানান যে বিএনপি সরকার নির্বাচনের মাত্র একমাস কম সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু করেছে। "আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা," তিনি বলেন।


সরকারের সামাজিক উদ্যোগের বিবরণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান: চলমান বাজেটে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে , সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ,৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর শুল্ক প্রতাহার করা হয়েছে ।

"এই বাজেট জনগণের ভাগ্য পরিবর্তনের বাজেট। যারা এই বাজেটকে চানাচুরের মতো বা গণবিরোধী বলে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না," তিনি বলেন।


প্রধানমন্ত্রী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি দল দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। তিনি ব্যাখ্যা করেন, "যদি তারা অশান্তির সুযোগ পায়, তাহলে আমরা আরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ করতে পারবো না। জনগণকে যে সহায়তা প্রদান করছি তা চালিয়ে যেতে পারবো না।"


তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, "জনগণ ঐক্যবদ্ধ থাকলে কেউ ষড়যন্ত্র করে টিকতে পারবে না। কেউ গণতন্ত্র নষ্ট করতে পারবে না।"
 "যতবার এই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে ততবার বিএনপিকে ভোট দিয়েছে।"

তিনি আবেগজনক সুরে বলেন, "জনগণ যখন গণতন্ত্রের জন্য ফুঁসে উঠে, তখন বিভিন্ন সময় বিভিন্ন নেতাকে দেশ ছেড়ে চলে যেতে দেখেছি। কিন্তু খালেদা জিয়া কখনো জনগণকে ছেড়ে যায়নি। আমরা খালেদা জিয়ার সৈনিক। এই দেশই আমাদের ঠিকানা।"

ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের অর্থায়নের উৎস সম্পর্কে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "এই অর্থ জনগণের নিজস্ব টাকা। অতীতে একটি দল জনগণের টাকা বিদেশে পাচার করেছে। আমরা তা করবো না। এই টাকা জনগণের কল্যাণে ব্যয় হবে।"

তিনি সতর্ক করে বলেন, "যারা টাকা পাচার করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।"

সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রোগ্রামে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন যে শ্রীমঙ্গলের চা বাগান এলাকার সকল নারী শ্রমিক ফ্যামিলি কার্ড সুবিধার অন্তর্ভুক্ত হবেন।

মন্তব্য করুন