প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৬:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

সীমান্তে মাদক বিরোধী অভিযানে ১টি ট্রাক ও মাদক নিয়ে আটক

ছবি সংগ্রীহিত

সীমান্তে মাদক বিরোধী অভিযানে ১টি ট্রাক ও মাদক নিয়ে আটক
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ জুন ২০২৬ তারিখ আনুমানিক ২২০০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে সোনামসজিদ বিওপি হতে একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ প্রানীসম্পদ কোয়ারেন্টাইনের পার্শ্বে পাঁকা রাস্তায় একটি বাংলাদেশী ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২০-৯৯৯০) তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১ জন আসামীসহ (মোঃ রিয়াদ হোসেন (২০), পিতা-মোঃ আলমগীর হোসেন, গ্রাম-পাশাপুর, পোস্ট-মোজাফ্ফরগঞ্জ, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা) সন্দেহভাজন ট্রাকে রক্ষিত ০৭টি প্লাস্টিকের বস্তায় সর্বমোট ২,০৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ পাওয়া যায় এবং ০১টি মোবাইল ফোন ও ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত বাংলাদেশী ট্রাক, মোবাইল ফোন এবং নেশাজাতীয় সিরাপ এর সর্বমোট সিজার মূল্য-৬৮,৩৪,৫০০/- (আটষট্টি লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত) টাকা।

২। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ জুন ২০২৬ তারিখ আনুমানিক ২১৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিওপিতে কর্মরত নায়েক সুরজিত নাগ এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৭/৩-এস হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল ০১ জন আসামী মোঃ নাঈম ইসলাম (১৮), পিতা-মামলত আলী, গ্রাম-জমিনপুর, পোস্ট-বিনোদপুর, থানা-শিবগঞ্জ ও জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ৫৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয়, যার মোট সিজার মূল্য-২,০০,৫০০/-(দুই লক্ষ পাঁচশত) টাকা। 

উল্লিখিত ০২টি অভিযানে আটককৃত ট্রাক ও নেশাজাতীয় সিরাপ, মোবাইল ফোন ও ইয়াবা ট্যাবলেট এর সর্বমোট সিজার মূল্য-৭০,৩৫,০০০/- (সত্তর লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা।

আটককৃত আসামীসহ ট্রাক, নেশাজাতীয় সিরাপ, মোবাইল ফোন এবং ইয়াবা ট্যাবলেট মামলা করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন