প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬, ০৪:১৮ পিএম

অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার

 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তেল সরবরাহকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি এবং পুলিশের ওপর চড়াও হওয়ার ঘটনায় দুই বাইকারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার মেসার্স সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন। আটককৃতরা হলেন আলমগীর হোসেন ও ইজাজ তানভীর তুষার। তারা উভয়েই ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকে প্রশাসনের তত্ত্বাবধানে প্রতি মোটরসাইকেলে ৩০০ টাকার করে তেল সরবরাহ করা হচ্ছিল। এ সময় ওই দুই বাইকার ৫০০ টাকার তেল দেওয়ার দাবি জানিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পুলিশের ওপর চড়াও হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ওই দুই বাইকারকে আটক করে পুলিশ। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, আটক দুই বাইকারকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটাবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে।

মন্তব্য করুন