প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতায় আসার পর বর্তমান সরকার জনগণের ত্যাগ ও রক্তের কথা ভুলে গেছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, যারা ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, তারা এখন সেই জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি।
তিনি আরও বলেন, দেশের বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার উপেক্ষা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকার, পুলিশ সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতাসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইন হিসেবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ করা হয়নি।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাজনীতিতে যারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। বর্তমান সরকারকেও এর জবাবদিহি করতে হবে।
এ সময় তিনি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।
মন্তব্য করুন