প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ১১:০৬ এ এম
অনলাইন সংস্করণ
মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। পরিচিত ধীরগতির উইকেটের বদলে এবার কিছুটা ভিন্ন চরিত্রের পিচে শুরু হচ্ছে দুই দলের লড়াই।
টস শেষে কিউই অধিনায়ক টম ল্যাথাম বলেন,
“আমরা ব্যাটিং করব। উইকেটটা ভালো দেখাচ্ছে, একটু শুকনো। দিনের ম্যাচ হওয়ায় পরে কিছুটা ধীর হয়ে যেতে পারে।”
নতুনদের জন্য এই সিরিজকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন,
“এটা আমাদের জন্য দারুণ সুযোগ। যত বেশি ম্যাচ খেলবে, দল তত শক্তিশালী হবে।”
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অবশ্য টস জিতলে বোলিংই বেছে নিতেন।
“আমি আগে বল করতে চাইতাম, কারণ এটা নতুন উইকেট। তবে দেখতে ভালো লাগছে। আমরা ভালো বোলিং করতে পারলে ম্যাচে এগিয়ে থাকতে পারব,” বলেন তিনি।
পাকিস্তান সিরিজের পারফরম্যান্স টেনে এনে মিরাজ বলেন,
“ওই সিরিজে আমাদের বোলাররা দারুণ করেছে, বিশেষ করে পেস ইউনিট। এখন আমাদের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী।”
উইকেট বিশ্লেষণে দেখা গেছে, সাধারণত মিরপুরের ধীর পিচের তুলনায় এবার রয়েছে কিছুটা বাড়তি গতি ও বাউন্স। এতে পেসাররা সুবিধা পেতে পারেন, তবে ব্যাটিংয়ের জন্যও পিচ সহায়ক হতে পারে।
এছাড়া মাঠের এক পাশের বাউন্ডারি তুলনামূলক ছোট হওয়ায় পাওয়ারপ্লে ও শেষ দিকে ব্যাটারদের জন্য তা বড় ভূমিকা রাখতে পারে।
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা
উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কি
মন্তব্য করুন