প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সহায়তায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হেল্প ডেস্ক স্থাপন করেছে রায়পুর আলিয়া মাদ্রাসা ছাত্রদল। মঙ্গলবার থেকে শুরু হওয়া পরীক্ষাকে কেন্দ্র করে রায়পুর আলিয়া মাদ্রাসার সামনে এ হেল্প ডেস্ক চালু করা হয়।
হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের মাঝে কলম, বিশুদ্ধ পানি, টিস্যু, স্যালাইনসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এতে পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা গেছে।
এর আগে পরীক্ষার্থীদের সফলতা কামনায় একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ২০০ শিক্ষার্থীর মাঝে রুটিন, ফাইল, স্কেল ও কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয় এবং এতে স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পরীক্ষার সময় এমন সহায়তা তাদের জন্য খুবই উপকারী ও প্রশংসনীয়। এতে তাদের ভোগান্তি কমছে এবং তারা কিছুটা স্বস্তি নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারছে।
আয়োজকরা জানান, পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তাকিনুল ইসলাম
প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর)
মন্তব্য করুন