প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া হাসান শেখ নামে এক তরুণের মরদেহ ছয় দিন পর ভোলা জেলা থেকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গত ১৪ এপ্রিল দোহার উপজেলার নারিশা এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন হাসান শেখ। নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
অবশেষে নিখোঁজের ছয় দিন পর ভোলার একটি এলাকায় নদীতে ভেসে ওঠা একটি মরদেহ স্থানীয়দের নজরে আসে। পরে তা শনাক্ত করা হলে নিশ্চিত হওয়া যায়, সেটি হাসান শেখের মরদেহ।
নিহত হাসান শেখের বাড়ি দোহার উপজেলার খৈরখোলা বাগড়া এলাকায়। তিনি সাহাবুদ্দিন শেখের একমাত্র ছেলে ছিলেন। একমাত্র সন্তানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।
স্থানীয়দের ভাষ্য, নদীতে গোসল করতে নামার সময় হঠাৎ স্রোতের টানে তলিয়ে যান তিনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন