প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের রায় বাতিলের প্রতিবাদে নবীগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখা, ১১ দলের ব্যানারে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সেক্রেটারি ও হবিগঞ্জ-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আশরাফ আলী এবং ভারপ্রাপ্ত পৌর আমির মাওলানা এমদাদুল হক।
এছাড়াও ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বক্তারা গণভোটে প্রদত্ত জনগণের রায়কে সম্মান জানিয়ে তা মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন