প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:১১ পিএম

অনলাইন সংস্করণ

আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তুরস্কে পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগ্রীহিত

 

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এই বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে তার একটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি পাকিস্তান, গাম্বিয়াসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধি প্রধানদের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

এর আগে, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত মার্চের মাঝামাঝিতে তুরস্ক সফর করেন খলিলুর রহমান। সে সময় তিনি তুরস্কে বিভিন্ন কূটনৈতিক বৈঠকে অংশ নেন এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশগ্রহণের পাশাপাশি এই সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার সমর্থন আদায়ের কূটনৈতিক প্রচারণাও চালানো হবে।

মন্তব্য করুন