প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ
মামুনুর রশিদ খান:
দীর্ঘ জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যশোর সদরের ঐতিহ্যবাহি পদ্মবিলা কামিল মাদ্রাসা ছাত্র সংসদ নির্বাচন সুন্দর পরিবেশে শেষ হয়েছে।২০২৪ সাল থেকে শুরু হওয়া এই ছাত্র সংসদ নির্বাচনে এবার ছাত্র সংসদে ভিপি নির্বাচিত হয়েছেন সিয়ামুল ইসলাম কামিল ১ম বর্ষ এবং জিএস ইব্রাহিম হোসেন ফাজিল তৃতীয় বর্ষ।
বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৩টায় শেষ হয়। টানা দ্বিতীয় বার পাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে। শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন, এই নির্বাচনের মাধ্যমে সংকট কাটিয়ে নতুন দিনের সূচনা হবে।
সরেজমিনে দেখা যায়, সকাল ৮টা থেকেই তীব্র গরম উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে বাসে করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেন। ভোট শুরুর আগেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন অনেকে।
দুরদুরান্ত থেকে ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানান, মাদ্রাসা ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে তারা খুবই উচ্ছ্বসিত। শিক্ষার্থীরা বলেন সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মত দেন তারা।
এসময় নবনির্বাচিত ভিপ সিয়াম বলেন, আমি মনে করি আমরা আমাদের ক্যাম্পাস নিয়ে যে স্বপ্ন দেখি আজ থেকে হয়তো তার যাত্রা শুরু।
আমাদের স্বপ্নই পদ্মবিলা কামিল মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে নিয়েই ঘিরে। তাই প্রত্যেকটা ছাত্র-ছাত্রী এই পদ্মবিলা কামিল মাদ্রাসা ছাত্র সংসদ এর অংশ। দিনশেষে আমরা সবাই এক। আমাদের সবার স্বপ্ন একই। "একটি স্বপ্নের ক্যাম্পাস"
তাই আমরা যারা নির্বাচিত হয়েছি আল্লাহ আমাদের সকলকে সঠিক ও সৎ পথে কাজ করার তৌফিক দান করুক। এবং কেউ যেনো অন্যায়কে প্রশ্রয় না দিতে পারি।
বিজয়ীদের নামের তালিকা:
ভিপি - সিয়ামুল ইসলাম (কামিল প্রথম বর্ষ)
জিএস-ইব্রাহিম হোসেন (ফাজিল তৃতীয়)
এজিএস - রাসেল হোসেন (ফাজিল দ্বিতীয় বর্ষ )
ছাত্রী বিষয়ক সম্পাদিকা - টুম্পা খাতুন (ফাজিল দ্বিতীয় বর্ষ)
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক - ইয়াসিন আরাফাত (দশম পরীক্ষার্থী)
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক - মহিউদ্দিন( দশম )
প্রকাশনা সম্পাদক - সিয়াম (দশম)
ক্রিয়া বিষয়ক সম্পাদক-সোহান (দশম পরীক্ষার্থী)
সাংগঠনিক সম্পাদক - খালিদ বিন ওয়ালিদ (ফাজিল প্রথম)
অর্থ বিষয়ক সম্পাদক - মেহেদী হাসান (কামিল প্রথম বর্ষ)
দপ্তর সম্পাদক -জিন্নুরাইন গালিব (ফাজিল প্রথম)
শিক্ষা বিষয়ক সম্পাদক - আবু জার গিফারী (আলিম প্রথম)
পরিবেশ ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক - মুহায়মিন (দশম)
যোগাযোগ বিষয়ক সম্পাদিকা - সুমাইয়া খাতুন (ফাজিল দ্বিতীয়)
তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক- হুমায়ূন আহমেদ (দশম)
মন্তব্য করুন