প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ
নওগাঁর পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং মাদক বহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে পত্নীতলা থানার একটি দল উপজেলার ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড়ে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. ফিরোজ কামাল (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নওগাঁ জেলার সাপাহার উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মো. মোজাফফর রহমান।
পুলিশ জানায়, আটককৃত আসামির হেফাজত থেকে ৭০ বোতল ভারতীয় তৈরি অবৈধ ‘ESKUF’ সিরাপ উদ্ধার করা হয়। যার প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা হিসেবে মোট মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং সীমান্ত এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন