প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ০৮:০৩ পিএম

অনলাইন সংস্করণ

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য।

রবিবার (১২ এপ্রিল) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযোদ্ধা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা উপস্থিত ছিলেন। এতে তারা তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, জুলাইয়ের আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। শহীদ পরিবারগুলোর যথাযথ সম্মান, পুনর্বাসন এবং যোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় ১১ দলীয় ঐক্যের নেতারা শহীদ পরিবার ও যোদ্ধাদের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।

সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে আন্তরিক মতবিনিময় হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন